চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বর্ণ উদ্ধার
স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় মঞ্জুর হোসেন নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটের ওই যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করেন বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা।
শুল্ক কর্মকর্তাদের দাবি, উদ্ধার হওয়া ১৬টি সোনার বারের ওজন ১ দশমিক ৮৭ কেজি, যার মূল্য ৮০ লাখ টাকা।
বিমানবন্দরে কাস্টমস হাউসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী প্রথম আলোকে বলেন, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।স্ক্যানিং করার সময় ওই ফ্লাইটের যাত্রী মঞ্জুর হোসেনের সঙ্গে আনা একটি টেবিল ফ্যানের ভেতর স্বর্ণের উপস্থিতি শনাক্ত করেন তাঁরা।তিনি বলেন, নিয়ম অনুযায়ী ওই যাত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে।তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।