চট্টগ্রাম বিমানবন্দরে ৩৩৩ মুঠোফোন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৩৩৩টি বিভিন্ন মডেলের মুঠোফোন জব্দ করা হয়েছে।গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব মুঠোফোন জব্দ করেন। চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা মো. আতিকুল্লাহ ওমান এয়ারওয়েজের একটি বিমানে করে দুবাই থেকে আসার সময় এসব মুঠোফোন অবৈধভাবে নিয়ে আসেন। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শহীদুল ইসলাম বলেন, ইমিগ্রেশনে ওই যাত্রীর লাগেজ তল্লাশির সময় অবৈধভাবে আনা এসব মুঠোফোন পাওয়া যায়। এসব মুঠোফোনের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। জব্দকৃত মুঠোফোনগুলো কাস্টডিয়ান শাখায় জমা দেওয়া হয়েছে।