চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবারও লাইনচ্যুত শাটল ট্রেনের বগি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি সপ্তাহে টানা দ্বিতীয়বারের মতো একই স্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল আটটার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি হাটহাজারীর ফতেয়াবাদ স্টেশন পার হলে এ দুর্ঘটনা ঘটে।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। এর আগে গত মঙ্গলবার একই জায়গায় দুর্ঘটনায় পতিত হয় সাড়ে তিনটার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি।
ষোলশহর রেলওয়ে স্টেশনমাস্টার সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ট্রেনের একটি বগির চাকা লাইন থেকে পড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘণ্টা খানেকের মধ্যে বগিটি উদ্ধার করা হলে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়ে যায়।
এদিকে একই জায়গায় বারবার বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা দ্রুত রেললাইন সংস্কারের দাবি করেছেন।