চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তিন মাস পর নতুন সহ-উপাচার্য পেল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ইফতেখার উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ সহ-উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার তিন মাসেরও বেশি সময় পর গতকাল তাঁকে নিয়োগ দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা মোতাবেক রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইফতেখার উদ্দিন ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ থেকে এমএতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে জাপান সরকারের অধীনে সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সাল থেকে ওই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
এর আগে ইফতেখার উদ্দিন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব পদে দায়িত্ব পালন করেন। তাঁর দেশি ও আন্তর্জাতিক জার্নালে বহু প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি তিনটি মৌলিক গ্রন্থের প্রণেতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. আলাউদ্দিন। তাঁর মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ শেষ হয়।:n:
m�$ iip����ily:SolaimanLipi'>, ৯০ কিলোমিটার সলিং এবং ৫০০ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এসব সড়কের প্রায় ৬৫ ভাগই খারাপ। বাকিগুলো মোটামুটি ভালো। প্রয়োজনীয় সরকারি বরাদ্দ না থাকায় খারাপ সড়কগুলোর অবস্থা দিনদিন আরও খারাপ হচ্ছে। পৌর মেয়র হারুনুর রশীদ আজাদ বলেন, উন্নয়ন খাতে প্রতিবছর সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া যায় মাত্র ৮০ লাখ টাকা। কিন্তু নোয়াখালী পৌরসভার একেকটি সড়ক মেরামত করতেই প্রয়োজন কোটি টাকা। তা ছাড়া বিশেষ কোনো বরাদ্দও সরকারের কাছ থেকে পাওয়া যায় না। এতে ইচ্ছা থাকার পরও পৌরসভার সড়ক যোগাযোগ-ব্যবস্থার উন্নয়ন করা যাচ্ছে না।