চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহার প্রদেশের বুদ্ধগয়ার মূল মহাবোধি মহাবিহারে বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদ। গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে এসব কর্মসূচি পালন করে সংগঠনটি।
বৌদ্ধ ছাত্র পরিষদের সভাপতি শিক্ষক জ্ঞানরত্ন মহাথেরোর সভাপতিত্বে ও সাবেক সভাপতি সুবল বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ইমরান হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, পালি বিভাগের সভাপতি দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া প্রমুখ। এতে বক্তারা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। ভারত সরকারের প্রতি দৃষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং পবিত্র মহাবোধি মহাবিহারে নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানান।