চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের পুনর্মিলনী ১০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পুনর্মিলনী উদ্যাপনের আহ্বায়ক কমিটির সভা গত ২৭ সেপ্টেম্বর অস্থায়ী কার্যালয় ওয়েল পার্ক রেসিডেন্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আবুল মনসুর। এতে সারা দিনের অনুষ্ঠানমালা চূড়ান্ত ও আহ্বায়ক কমিটির পুনর্বিন্যাস করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য দেন আহ্বায়ক সৈয়দ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সানিয়াত লুৎফী, জহিরুল ইসলাম, বিচিত্রা সেন, সদস্যসচিব আছলাম মোরশেদ, উপদেষ্টা এস এম রাশেদুল আলম, মাবুবুল হক, আবুল মানছুর, রুহি সফদার, নাজিম উদ্দিন প্রমুখ।
সভায় জানানো হয়, ১০ অক্টোবর সকাল ১০টায় চট্টগ্রাম িবশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে জীববিজ্ঞান অনুষদে শেষ হবে। দুপুর ১২টায় বাণিজ্য অনুষদের ‘লেকচার গ্যালারিতে স্মৃতিচারণ অনুষ্ঠান। এরপর দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাতটায় হোটেল আগ্রাবাদের ইছামতী হলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবান।
অনুষ্ঠানে অংশ নিতে ৪ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করা যাবে। ওয়েল পার্কের অস্থায়ী কার্যালয়ে নিবন্ধন কার্যক্রম চলবে। এ ছাড়া প্রয়োজনে মুঠোফোনে (০১৭১৩১০৬০২২) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।