চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ পর্যন্ত বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ২ মার্চের পরিবর্তে ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আবাসিক হলগুলো ২ মার্চের পরিবর্তে ১৬ মার্চ খোলা হবে। গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সংঘর্ষে নিহত দুই ছাত্রের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা প্রদান, গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন ও ১৫ সদস্যের স্থায়ী পরিবেশ পরিষদ গঠন করার সিদ্ধান্ত হয়।বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে দুজন ছাত্র নিহত হন। এরপর জরুরি সিন্ডিকেট সভায় ২ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।