চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চুয়েটে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম জাতীয় বেতনকাঠামোয় শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন করার দাবিতে গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষকেরা সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন। দুটি বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রথম আলোকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মশিউল হক বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে চুয়েটেও শিক্ষকেরা কর্মবিরতি পালন করেছেন।