চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা ও শরৎকালীন ছুটি শেষে ১৫ দিন পর আজ রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণীর কার্যক্রম শুরু হবে।শিক্ষার্থীরা ইতিমধ্যে আবাসিক হল ও বেসরকারি ছাত্রাবাসে (কটেজ) উঠতে শুরু করেছেন। তাঁদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে ক্যাম্পাস। আজ থেকে যথারীতি চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় অভিমুখী সব শাটল ট্রেন চলাচল করবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।