চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার ১৫ দিনের ছুটি শেষে আজ বুধবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও নগরের মধ্যে চলাচলরত শাটল ট্রেন এবং শিক্ষক বাসও পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারে চলাচল করবে।এদিকে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসিম হাসান।প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।