চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষা ও দুর্গাপূজার ১২ দিন বন্ধের পর আজ মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে। তবে প্রশাসনিক কার্যক্রম গতকাল সোমবার থেকে শুরু হয়।প্রশাসন সূত্র জানায়, এবার ভর্তি পরীক্ষার সঙ্গে পূজার ছুটি যোগ হওয়ায় টানা ১২ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও যথারীতি চালু হবে। ক্লাস-পরীক্ষাও চলবে।২০১০-২০১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জন্য গত ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এরপর শারদীয় দুর্গাপূজার ছুটি ছিল ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত।