চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও জন্মাষ্টমী উপলক্ষে এক মাস ছুটির পর কাল শনিবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হলেও ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের অধিকাংশ ইতিমধ্যে ক্যাম্পাসে ফিরেছেন।এদিকে বিশ্ববিদ্যালয় ও নগরের মধ্যে চলাচলরত শাটল ট্রেন আজ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে বলে জানা গেছে।গত ১৭ আগস্ট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ছুটি শুরু হয়।