চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৬৬ সালের এই দিনে চট্টগ্রাম নগর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় একই বছরের ২৮ নভেম্বর।বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি—চারটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল।বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কর্তৃপক্ষ কোনো ধরনের কর্মসূচি নেয়নি। এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘ঈদের বন্ধ ও সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে আপাতত কোনো কর্মসূচি নেওয়া সম্ভব হয়নি। তবে ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় দিবস পালন করার চিন্তাভাবনা রয়েছে।’