চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৪৬তম বর্ষপূর্তি উপলক্ষে কাল শনিবার দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি সম্পর্কে জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। উপাচার্য বলেন, ১ ডিসেম্বর দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হবে। তিনি জানান, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সফিউল আলম, কলা অনুষদের ডিন ইমরান হোসেন, সিন্ডিকেট সদস্য সুলতান আহমদ।