চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাঁচ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির করিম বাবুলকে লাঞ্ছিতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখার পাঁচ ছাত্রলীগ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
বহিষ্কৃতরা হলেন রুবেল দে, মেহরাজ, আসিফ, শুভ ও সোহেল।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) জয়দেব নন্দী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বহিষ্কৃতদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আইনানুগ ব্যবস্থা নিতে বলেন।
৫ এপ্রিল এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নাছির করিম বাবুলকে লাঞ্ছিত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।