চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বন্ধুসভার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, গান, আবৃত্তি ও রম্য বিতর্ক। গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে এসব কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বন্ধুদের মিলনমেলা বসে। বন্ধুসভার বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক আদনান মান্নান।