প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীতে অভ্যুত্থানচেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের ঘটনাকে নিন্দনীয় বলে আখ্যায়িত করেছেন শিক্ষকনেতারা।গতকাল রোববার সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে ধ্বংস করা এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার উচ্ছেদের এ ধরনের হীন চেষ্টা বানচাল করা এবং এ বিষয়ে দেশের সচেতন জনগণকে প্রকৃত পরিস্থিতি জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথোচিত পদক্ষেপ কামনা করেন তাঁরা।