চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবির ও সমমনা ১২ ইসলামি দলের বিক্ষোভ থেকে দেশজুড়ে গত শুক্রবার নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির সভাপতি আলী আশরাফ ও সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী এ প্রতিবাদ জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, পতাকার অবমাননা, শহীদ মিনার ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর, চট্টগ্রাম প্রেসক্লাব ভাঙচুর, গণজাগরণ মঞ্চ পুড়িয়ে দেওয়া, পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক।