চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ৩১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০১৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক এম আবদুল গফুর। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের শিক্ষক মো. ইকবাল শাহীন খান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মোহাম্মদ ফরিদুল আলম। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার এম আবদুল গফুর প্রথম আলোকে বলেন, এখনো মনোনয়নপত্র জমা নেওয়ার বা প্রত্যাহারের তারিখ নির্ধারিত হয়নি।