চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের স্লোগান ছিল, ‘ঐক্য গড়ে তুলি শিক্ষার শপথে, শান্তির পথে এসো প্রগতির লক্ষ্যে’। চবি শাখার বিদায়ী সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ২১ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয়। নতুন কমিটির সভাপতি সুবর্ণা ধর ও সাধারণ সম্পাদক রাশিদুল সামির। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম শুভ, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি তৌফিক টিপু, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি সুজন বিশ্বাস।