চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হঠাৎ বন্ধ ঘোষণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে নির্ধারিত সময়ের দুই দিন আগেই ক্লাস বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা, শরৎকালীন এবং পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে নির্ধারিত সময়ের দুই দিন আগেই ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময়ে নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত রমজান ও ঈদুল ফিতরের ছুটিও নির্ধারিত সময়ের এক দিন আগে ঘোষণা করে কর্তৃপক্ষ।