চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বই উপহার দিল ভারতীয় দূতাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে তিনটি বই পাঠিয়েছে ভারতীয় দূতাবাস। গতকাল বুধবার সকালে বই তিনটি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতারের কার্যালয়ে এসে পৌঁছায়। পরে সহ-উপাচার্য উপহার হিসেবে আসা বইগুলো উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছে  হস্তান্তর করেন। 

বই তিনটি হলো কল্যাণী কাজী রচিত নজরুল, দ্য পয়েট রিমেমবারড, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবহি সুদ রচিত ল্যান্ডমার্ক, চার্চেস অব ইন্ডিয়া এবং সালাম আজাদ রচিত রোল অব ইন্ডিয়ান পিপল ইন লিবারেশন ওয়ার অব বাংলাদেশ।

উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের জন্য বই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বইগুলো শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের যেমন কাজে লাগবে, তেমনি তাঁদের মেধা-মনন বিকাশের ক্ষেত্রে ও গবেষণাকর্মে বিশেষ ভূমিকা রাখবে। উপাচার্য বই তিনটি সংরক্ষণের জন্য গ্রন্থাগার কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান দেন।