চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি উপলক্ষে শিক্ষার্থীরা ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদের ছুটি ঘোষণার বিষয়টি জানানো হয়। ছুটি চলাকালে নগর ও বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে।