চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদীচীর বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, নৃত্য, আবৃত্তি ও নাটকসহ নানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বসন্ত উৎসব উদ্যাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ উৎসব হয়।
উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও উদীচী শিল্পীগোষ্ঠীর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি গণেশ চন্দ্র রায়। সংগঠনের সাধারণ সম্পাদক তাফহীমুল জান্নাতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গবেষক মাসুম খান, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক হানিফ মিয়া ও বাংলা বিভাগের শিক্ষক প্রকাশ দাশগুপ্ত।
উৎসবে আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থী ফারজানা ইসলাম, রেজা ই রাব্বী ও ইমতিয়াজ হোসেন। গান শোনান সিগমা পাল, আবদুল্লাল আরিফ, বনি শ্রাবণী, রাকিবুল ইসলাম, পায়েল বড়ুয়া প্রমুখ। বাউল গান গেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক হানিফ মিয়া। এ ছাড়া নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা দেয়াল রশ্মি নামের নাটক মঞ্চস্থ করেন।
উদীচীর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক তাফহীমুল জান্নাত প্রথম আলোকে বলেন, ফাল্গুনের প্রথম দিন শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি ছিল। তাই দ্বিতীয় দিন উৎসবের আয়োজন করা হয়।