চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদীচীর মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় ২৮ বাউলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাউলদের ওপর মৌলবাদী গোষ্ঠীর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে ধ্বংসের যে অপচেষ্টা চলছে, এরই অংশ হিসেবে বাউলদের চুল-গোঁফের ওপর নগ্ন হামলা হয়েছে।