চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদ বক্তৃতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান বলেছেন, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চার মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার পরিচয় জানা সম্ভব। এ জন্য বিজ্ঞানসম্মত আরও গবেষণা করা প্রয়োজন।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ আয়োজিত ‘কলা অনুষদ বক্তৃতা ২০১০’-এর প্রধান আলোচকের বক্তৃতায় আনিসুজ্জামান এ কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম মুস্তাফা ‘বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রবন্ধে বাংলা সাহিত্যের ইতিহাস চর্চাকারীদের সম্পর্কে আলোচনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়া। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।