চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার সকালে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে অনলাইন জব পোর্টাল চাকরি ডটকম ও প্রথম আলো বন্ধুসভা।

সেমিনার উদ্বোধন করেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক দানেশ মিয়া। এ সেমিনারে সহযোগী পার্টনার ছিল প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরি-বাকরি।

উদ্বোধনী বক্তব্য দানেশ মিয়া বলেন, সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। আর এটা সম্ভব হলে যেকোনো বাধা পেরোনো কঠিন বিষয় নয়। নিজেদের তৈরির জন্য এ ধরনের সেমিনার অনেক বড় ভূমিকা পালন করে। এ ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন তৈরি হয়। যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না। আর এর মাধ্যমে সফলতা অর্জন সম্ভব।

সেমিনারে চাকরির আবেদন ও উচ্চশিক্ষার আবেদনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা এবং ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন পিএইচপি গ্রুপের নির্বাহী ব্যবস্থাপক ও প্রশাসক (মানবসম্পদ) আহমেদ সেপার উদ্দিন। তিনি আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপস্থিত ছিলেন ফলিত পরিবেশ ও রসায়ন বিভাগের অধ্যাপক সুমন গাঙ্গুলি, চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হক প্রমুখ।