চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি ডটকম-এর ক্যারিয়ার সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার সকালে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে অনলাইন জব পোর্টাল চাকরি ডটকম ও প্রথম আলো বন্ধুসভা। সেমিনারে সহযোগী পার্টনার ছিল প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরি-বাকরি।
সেমিনারের উদ্বোধন করেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক দানেশ মিয়া। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। এটা সম্ভব হলে যেকোনো বাধা পেরোনো কঠিন কিছু নয়। এ ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বপ্ন তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি। এই স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না। এর মাধ্যমে সফলতা অর্জন সম্ভব।
কীভাবে চাকরির আবেদন করতে হবে, নিজেকে কীভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে, পেশা বাছাই কীভাবে করতে হবে—এসব বিষয় নিয়ে সেমিনারে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন পিএইচপি গ্রুপের নির্বাহী ব্যবস্থাপক ও প্রশাসক (মানবসম্পদ) আহমেদ সেপার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সুমন গাঙ্গুলি, চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হক প্রমুখ।