চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন দুটি বিভাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি বিভাগ চালুর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিভাগ দুটি হচ্ছে ফার্মেসি এবং ফার্সি ভাষা ও সাহিত্য। চলতি ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকেই এ বিভাগ দুটির শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম। তিনি বলেন, নতুন দুটি বিভাগ চালুর অনুমোদনসংক্রান্ত চিঠি গতকাল মঙ্গলবার তাঁদের হাতে পৌঁছেছে। উপাচার্য বিদেশ থেকে আসার পর, চলতি শিক্ষাবর্ষেই বিভাগ দুটির শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা করা হবে।