প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল সামির, ছাত্র ফেডারেশনের সভাপতি উবা থোয়াই, উদীচীর সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।