চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের পঞ্চম সম্মেলন গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে শাহরীন ফেরদৌসীকে সভাপতি এবং ফজলে রাব্বীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের নতুন কমিটি করা হয়। দলীয় সূত্র জানায়, সকালে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রনেতা সুজিত সাহা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহবুব ইরান। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দীপংকর ঘোষের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহরীন ফেরদৌসী। পরে চাকসু ভবনে সম্মেলন হয়।