চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীর ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের এক কর্মী গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত হয়েছেন। নগরের ষোলশহর স্টেশনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল কর্মী মাঈনুদ্দিন সাগর পরিসংখ্যান বিভাগের শেষ বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। ছাত্রদলের কর্মীরা অভিযোগ করেন, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর দুটায় ষোলশহর স্টেশনে ছাত্রদল মিছিল করার প্রস্তুতি নেয়। ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁদের মিছিল করতে নিষেধ করেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছাত্রলীগের কর্মীরা এ সময় সাগরকে একা পেয়ে কিলঘুষি ও লাঠি দিয়ে মেরে আহত করেন। এ ঘটনার প্রতিবাদে পরে ছাত্রদল প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে। ছাত্রদলের নেতা সাইফুদ্দিন সালাম বলেন, ‘আমরা ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মিছিল করার চেষ্টা করলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়।’