চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামানের হত্যাকারীদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগ গতকাল মঙ্গলবার বিকেলে নগরে মিছিল-সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মিছিলে নেতৃত্ব দেন।