চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অকালমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র কামাল হোসেনের অকালমৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের ৩২৬ নম্বর কক্ষে থাকতেন।কামালের সহপাঠীরা জানান, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ কক্ষে পড়ার সময় কামাল হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। অসুস্থ অবস্থায় পাশের কক্ষের ছাত্ররা তাঁকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।কামালের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার ইন্দ্রাবতী গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ হানিফ।