চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই অনুষদের ভর্তি পরীক্ষা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি পরীক্ষা পিছিয়েছে।
কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি২-বি৭ ইউনিটের পরীক্ষা ৭ নভেম্বর এবং ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে সি১-সি৩ ইউনিটের পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ দুটি পরীক্ষা যথাক্রমে ৬ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর বিষয়টি জানানো হয়। পরীক্ষা পেছানো হলেও এসব পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্রসমূহ এবং সময় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ ছাড়া অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে পূর্বনির্ধারিত সূচি কার্যকর থাকবে।