চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী সহ-উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শিরীন আখতার। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। গতকাল সোমবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব লাভ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চার বছরের জন্য শিরীন আখতারকে সহ-উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। শিরীন আখতার প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আধুনিক এবং মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন।