চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতীকী জাতিসংঘ অধিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বুধবার থেকে বসছে প্রতীকী জাতিসংঘ অধিবেশন বসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তিন দিনের এ অধিবেশনে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার ৪০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অধিবেশনের প্রতিপাদ্য ‘সমুন্নত মানবতা, উদ্বাস্তুদের সুরক্ষা’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ প্রতীকী জাতিসংঘ অধিবেশনের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপমহাসচিব আবুল মনজুর।
লিখিত বক্তব্যে বলা হয়, তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি জোরদার করতে এবং কূটনৈতিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে প্রতীকী জাতিসংঘের বিকল্প নেই। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরাও প্রতীকী এই অধিবেশনের উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে অধিবেশনের উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।