চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় ‘ক’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং বিকেল আড়াইটায় ‘চ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা হবে।প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ২০১০-১১ শিক্ষাবর্ষে মোট আবেদন জমা পড়েছে এক লাখ ১১ হাজার ৫৬০টি। বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে তিন হাজার ৬৬০টি। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে ৩১ জন প্রার্থী।জানা গেছে, ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ১৩ হাজার ৩৫৬টি। এ অনুষদে আসন রয়েছে ৬২৪টি। ‘চ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) ভর্তি পরীক্ষার আবেদন পড়েছে এক হাজার ৪৫টি। এ অনুষদে আসন রয়েছে ৪৫টি।