চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে ফ্রান্সে উচ্চশিক্ষাবিষয়ক মতবিনিময় সভা ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জাহাঙ্গীর আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার। সভায় ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের বিভিন্ন দিকনির্দেশনা বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের কর্মকর্তা (কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন) মিরিয়াম লোজেন্দ্রঁ। অনুষ্ঠান পরিচালনা করেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের প্রথম উপপরিচালক গুরুপদ চক্রবর্তী।

উপাচার্য বলেন, ‘সভায় উল্লিখিত আলোচনা, গুরুত্বপূর্ণ মতামত ও বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাবেন এবং সে দেশের সরকারের প্রদত্ত বৃত্তি নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষক-শিক্ষার্থীরা তাঁদের লক্ষ্য অর্জনে পৌঁছাতে পারবেন।’