চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ণমালার প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে ‘দেশে দেশে বর্ণমালা’ শীর্ষক পৃথিবীর বিভিন্ন দেশের বর্ণমালা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক অধ্যাপক ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক, জীববিজ্ঞান অনুষদের ডিন মো. মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর, মুহম্মদ শামসুল আলম, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক প্রমুখ।
প্রদর্শনী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত চলবে।