চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় কনসার্ট অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জাগরণ’ গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কনসার্টের আয়োজন করে।কনসার্টে শহরতলী, বিবর্ণ, বিপরীত, এক্সপ্লোয়ার এবং তীরন্দাজ নামের পাঁচটি ব্যান্ড সংগীত পরিবেশন করে। শিল্পীরা মুক্তিযুদ্ধের কালজয়ী গানগুলো পরিবেশন করেন।মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে কনসার্ট শুরু হয়। কনসার্টে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসিম হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমান, সহকারী প্রক্টর আলী হায়দার, জিয়াউর রহমান, রেজাউল করিম, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি নাছির হায়দার প্রমুখ।