চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শান্তি দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘বিশ্ব শান্তি দিবস’। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ‘সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রোসপারাটি সোসাইটি (এসএওয়াইপিপি) যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে শুরু হয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মো. ফরিদুল আলম, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সাজ্জাদুল হক প্রমুখ।