চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ বুধবার। সমিতির ১১টি পদের জন্য দুই প্যানেলের ২২ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল দুটি হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘হলুদ প্যানেল’ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত ‘সাদা প্যানেল’।বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে। এবার ভোটার ৬৪৫ জন শিক্ষক। তাঁদের মধ্যে ৯৫ জন শিক্ষক ছুটিসহ বিভিন্ন কারণে ২৩ এবং ২৭ ডিসেম্বর অগ্রিম ভোট দিয়েছেন। নির্বাচনে প্রথমবারের মতো এবার ভোট দেবেন ৭০ জন নতুন শিক্ষক। তাঁরাই জয়-পরাজয় নির্ধারণে নিয়ামক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার আফসার আলী প্রথম আলোকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।