চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক ব্যবসা নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার সকালে সামাজিক ব্যবসা বিষয়ে সেমিনার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ঢাকার ইউনূস সেন্টার যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। এতে বক্তব্য দেন সাবেক উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিকান্দর খান, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন জ্যোতি প্রকাশ দত্ত। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সহ-উপাচার্য বলেন, ‘বর্তমানে সামাজিক ব্যবসা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।আমাদের সবাইকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আইয়ুব, ছাত্র প্রতিনিধি নুরুল আবছার ও ইউনূস সেন্টারের প্রতিনিধি এস এফ এম আমীর খসরু।সেমিনারে দ্বিতীয় পর্বের টেকনিক্যাল সেশনে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নোবেল বিজয়ী ড. ইউনূসের ভিডিওবার্তা দেখানো হয়।