চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭ অক্টোবর থেকে ১২ দিনের ছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০-২০১১ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা ও দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার কারণে ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। দুর্গাপূজা উপলক্ষে ১৩ থেকে ১৮ অক্টোবর ক্লাস এবং ১৩ থেকে ১৭ অক্টোবর সব ধরনের অফিস বন্ধ থাকবে। এর ফলে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের বিএ সম্মান কোর্সের পরীক্ষা ২৬ অক্টোবর থেকে ১৮ ডিসেম্বর প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় এবং প্রথম বর্ষ বিএ সম্মান কোর্সের পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর প্রতিদিন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।