চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামীকালের সব পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামীকাল শনিবার অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসেন প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল সকাল ও বিকেলে কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি২ থেকে বি৭ ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।