চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্যার এ এফ রহমান আবাসিক ছাত্রাবাসের একটি কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে স্থানীয় হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অস্ত্রগুলো ছাত্রশিবিরের ক্যাডারদের হতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ সূত্র জানায়, এফ রহমান হলের ৪৩৭ নম্বর কক্ষটিতে রাজনীতিবিজ্ঞান বিভাগের এমফিলের ছাত্র মতিনুর রহমান থাকতেন। তাঁর গ্রামের বাড়ি যশোরের চৌগাছা এলাকায়। তিনি যশোর সেনানিবাস কলেজের সহকারী অধ্যাপক।