চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বাধ্যতামূলক ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ ওঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে বাধ্যতামূলক ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৬৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই শিক্ষক একজন সহকারী অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের একটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট গতকাল এ সিদ্ধান্ত নেয়। সিন্ডিকেটের সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ।সিন্ডিকেটের একজন সদস্য নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, এ ঘটনা অধিকতর তদন্তের জন্য আরও একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি প্রতিবেদন না দেওয়া পর্যন্ত ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি ভোগ করতে হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রী প্রায় চার মাস আগে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির চেষ্টার লিখিত অভিযোগ করেন উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে। এর পর কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।