চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিমেষের সাহায্যার্থে সংগীতানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থ্রাইটিস রোগে আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র অনিমেষ মজুমদারের চিকিৎসার সাহায্যার্থে চট্টগ্রামে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার সন্ধ্যায় নগরের মুসলিম ইনস্টিটিউটে এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ সময়ের জনপ্রিয় শিল্পী কৃষ্ণকলিসহ ঢাকার এবং স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক আহমেদ নেওয়াজ বলেন, অনিমেষ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দ্রুত ভারতের মাদ্রাজে নিয়ে অস্ত্রোপচার করতে হবে। তাঁর চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। অনিমেষের জীবন বাঁচাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ডাচ্-বাংলা ব্যাংক, সঞ্চয়ী হিসাব নম্বর ১২৯.১০১.২৪০৫১০, সিডিএ এভিনিউ শাখা, চট্টগ্রাম।