চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় হলে তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে গত সোমবার রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক কিংবা কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের সামনে অবস্থান নেয় পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে একযোগে সব আবাসিক হলে তল্লাশি চালানো হয়। রাত দেড়টার দিকে অভিযান শেষ হয়। তল্লাশি চলাকালে সোহ্রাওয়াদী হল থেকে দুই বহিরাগত ইউসুফ ও হাসিবুর রহমানকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। হলে তাঁদের আশ্রয়দাতার আসন বাতিল করে হল কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ‘হলে কোনো বহিরাগত আছে কি না তা দেখতে পুলিশ তল্লাশি চালায়। পুলিশ আমাদের সহযোগিতা কামনা করায় আমরা তাঁদের সঙ্গে উপস্থিত ছিলাম।’ হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় তল্লাশি অভিযান চালানো হয়। ১৫০ জন পুলিশ সদস্য তল্লাশি অভিযানে অংশ নেন।’